Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় পিপিএম পদক পেলেন খাদে পড়া বাসযাত্রীদের বাঁচানো সেই ওসি
জাতীয়

পিপিএম পদক পেলেন খাদে পড়া বাসযাত্রীদের বাঁচানো সেই ওসি

By Shamim RezaJan 6, 2020, 1:17 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০১৯ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কের ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিল। উপস্থিত লোকজন যখন দাঁড়িয়ে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন তখন ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জীবনের ঝুঁকি নিয়ে খাদের পানিতে লাফিয়ে পড়েন।

তার লাফিয়ে পড়া দেখে স্থানীয় লোকজনও লাফিয়ে পড়েন। তিনি গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন, যাতে সহজে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসতে পারে। গাড়ির ভেতর আটকা পড়া ছয় নারীসহ ১০ থেকে ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন ওসি মেহেদী হাসান। তখন যাত্রীদের উদ্ধারের কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই তার ভূয়সী প্রশংসা করেন।

এবার সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডামুড্যা থানা পুলিশের সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম (সেবা) পদক প্রদান করা হয়েছে। রোববার পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পিপিএম ব্যাচ পরিয়ে দেন।

পারিবারিক সূত্রে যায়, ১৯৭০ সালে ১ জানুয়ারি যশোর সদর উপজেলার বেজপাড়া মেইনরোড গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. মেহেদী হাসান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সেজ। বাবা মৃত জাকারিয়া সরকারি কর্মচারি ছিলেন এবং মা মৃত জোহরা খাতুন ছিলেন গৃহিণী। মেহেদী হাসান ১৯৮৫ সালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশন স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৭ যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে যশোর সিটি কলেজ থেকে বিকম এবং ১৯৯২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্থাপনায় এমকম ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯৬ সালে ১ জানুয়ারি সাব-ইন্সপেক্টর পদে প্রথম পিরোজপুর মটবাড়িয়া থানায় যোগদান করেন। পরে ১৯৯৮ সালে ডিএমপিতে, ২০১০ সালে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) পদে মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা, ২০১৩ দিনাজপুর খানসামা থানা এবং ২০১৫ মাদারীপুরের রাজৈর থানায় যোগদান করেন। ২০১৬ সালের ৮ আগস্ট পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় যোগদান করেন। ২০১৯ সাল থেকে ডামুড্যা থানায় ওসি পদে কর্মরত আছেন মেহেদী হ‌াসান।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটানাকবলিত মানুষগুলোকে বাঁচাতে ঝাপিয়ে পড়েছিলাম। এটাতো আমার কর্তব্য ছিল। আর সেই কারণেই আমাকে পিপিএম পদক দেয়া হয়েছে। একজন মানুষ হিসেবে যতদিন পুলিশ বিভাগে থাকবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, সেবা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পিপিএম (সেবা) পদক পেয়েছেন মেহেদী হাসান। এটা শরীয়তপুর জেলা পুলিশ বিভাগের জন্য সত্যিই প্রশংসনীয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দায়িত্ব নিলেন

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

May 22, 2026, 8:47 AM Asia/Dhaka
বজ্রবৃষ্টি

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

May 22, 2026, 8:34 AM Asia/Dhaka
চার্জশিট দাখিল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট রোববার দাখিল: স্বরাষ্ট্রমন্ত্রী

May 22, 2026, 8:26 AM Asia/Dhaka
Latest News
দায়িত্ব নিলেন

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

চার্জশিট দাখিল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট রোববার দাখিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিযোগিতা হচ্ছে

সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে: নাহিদ ইসলাম

কাঁদলেন বাবা

রামিসার শ্রেণিকক্ষে অঝোরে কাঁদলেন বাবা, কাঁদল সহপাঠীরা

PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp