Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পিসিবিকে দায়ী করে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আমিরের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পিসিবিকে দায়ী করে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আমিরের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 20202 Mins Read

পিসিবিকে দায়ী করে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আমিরের

Advertisement

স্পোর্টস ডেস্ক : ফিটনেস থাকতেই টেস্ট ক্রিকেট ছাড়েন পাকিস্তানের সীমার মোহাম্মদ আমির। যা নিয়ে এখনও পাকিস্তানের ক্রিকেটভক্তদের আফসোসের শেষ নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন পাকিস্তান দলের এই অপরিহার্যে সদস্য।

এরইমধ্যে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সময়ের প্রতিভাবান এই খেলোয়ার। তার সিদ্ধান্তে হতবাক করেছে ক্রিকেটপ্রেমিদের। সবার প্রশ্ন আমিরের হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্যে কী?

ক্রিকেট থেকে বিদায় নেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করেছেন দলের এই বোলিং নিউক্লিয়াস।

বৃহস্পতিবার পাকিস্তানের শামা টিভিকে এক সাক্ষাৎকারে অবসরের সিদ্ধান্তের কথা জানান বাঁহাতি এই পেসার। পিসিবির পক্ষ থেকেও আমিরের এই সিদ্ধান্তের কথা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে।

এ মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন মোহাম্মদ আমির। লঙ্কা প্রিমিয়ার লিগে (এপিএল) অংশ নিতে দেশটিতে অবস্থান করছেন তিনি।  ইতিমধ্যে টুর্নামেন্টটি শেষ হয়েছে।

তাই দেশে ফেরার অপেক্ষায় আছেন। পাকিস্তানে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে এই অবসরের ঘোষণা দেবেন তিনি।

শ্রীলংকা থেকে পিসিবিকে বিষোদগার করে আমির বলেছেন, ‘এই মুহূর্তে আমি ক্রিকেট ছাড়ছি। আমাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমার মনে হয় না, এই ধরনের যন্ত্রণা আমি সহ্য করতে পারব। কারণ ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছি।’

এরপর তিনি বলেন,‘ দুই দিনের মধ্যে পাকিস্তান পৌঁছাব ও পরিবারের সঙ্গে আলাপ করব। তারপর এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ জানিয়ে একটি যথাযথ বিবৃতি দেব।’

গত বছরের জুলাইয়ে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান আমির। সে  সময় অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান।  আমিরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে পাকিস্তান।

এমন সফরকে সামনে রেখে দলের মূল পেসার কী করে অবসরের ঘোষণা দেয়! সে প্রশ্ন সামনে রেখেছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।  সে সময় আমিরের সরাসরি সমালোচনা করেছিলেন মিসবাহ-উল-হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসসহ দেশটির আরও অনেক সাবেকরা।

JUST IN: PCB have confirmed that Mohammad Amir has stepped down from international cricket.

🇵🇰 147 internationals
☝️ 259 wickets
🎖️ 2009 @T20WorldCup champion
🏆 2017 ICC Champions Trophy winner

What is your favourite moment of the Pakistan pace bowler? pic.twitter.com/ilUAaZxSrM

— ICC (@ICC) December 17, 2020

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির।  অনেকের ধারণা, বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলো খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। ২৬৯টি আন্তর্জাতিক উইকেট জমা তার ঝুলিতে।  এর মধ্যে টেস্টে ১১৯ উইকেট, ওয়ানডেতে ৮১ উইকেটে আর বাকি ৫০ উইকেট টি-টোয়েন্টিতে।

গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। যা তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আমির।  নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন বাঁহাতি এই পেসার।

তথ্যসূত্র: আলজাজিরা, আইসিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa