Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার পুলিশকে জনগণের কল্যাণে সেবার ধারা অব্যাহত রাখার নির্দেশ দিলেন আইজিপি
জাতীয় স্লাইডার

পুলিশকে জনগণের কল্যাণে সেবার ধারা অব্যাহত রাখার নির্দেশ দিলেন আইজিপি

By Hasan MajorApr 27, 2020, 4:18 AM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ মানুষের কল্যাণে পুলিশ সদস্যদের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পুলিশকে জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন। খবর ইউএনবি’র।

Advertisement

রবিবার পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাহিনীর সব ইউনিট কমান্ডারদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না বলেও সতর্ক করে দিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে বাহিনী কাজ করে যাবে।

এ সময় তিনি বর্তমান করোনভাইরাস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে তার বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদদারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন বেনজীর আহমেদ।

পণ্যবাহী ট্রাক বা যানগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেন কোনো পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করার আহ্বানও জানান নতুন আইজিপি।

করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া, বিভাগীয় পর্যায়েও সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

আইজপি বলেন, দায়িত্বপালনরত সব পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটেও পৌঁছে দেয়া হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

May 24, 2026, 7:36 PM Asia/Dhaka
হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

May 24, 2026, 5:53 PM Asia/Dhaka
সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

May 24, 2026, 5:46 PM Asia/Dhaka
Latest News
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, দুই ট্রেন সাময়িক বিলম্ব : রেলমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp