Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পুলিশকে লাঞ্ছিত, ভাঙা হলো ফোনও
জাতীয়

পুলিশকে লাঞ্ছিত, ভাঙা হলো ফোনও

By Shamim RezaDecember 24, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জের বিহার বন্দরে মানববন্ধন শেষে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল বাসারসহ দুই পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে শাহ আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলম শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের মৃত মিয়াজানের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘কর্তব্যরত পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় শাহআলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।’

জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জে শিমুল হত্যা মামলার প্রধান আসামি বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। শিবগঞ্জ উপজেলার বিহারহাট বন্দরে বেলা ১১টা থেকে প্রায় দেড়ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে এলাকার নারী-পুরুষরা।

পরে বিক্ষোভকারীরা দুপুর দেড়টার দিকে বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামের নির্মাণাধীন ভবন ভাঙচুর করার চেষ্টা চালালে শিবগঞ্জ থানার কর্তব্যরত এএসআই খায়রুল বাসার ভাঙচুর করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে উত্তেজিত এলাকাবাসী তাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্য আবু বক্করকেও লাঞ্ছিত করা হয়।

খবর পেয়ে থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

এএসআই খায়রুল বাসার বলেন, ‘মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যানের নির্মাণাধিন ভবন ভাঙচুর করতে গেলে মোবাইলে ভিডিও চিত্র নিতে গেলে ইউপি সদস্যর ছোট ভাই রবিউল ইসলামের নির্দেশক্রমে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। একপর্যায়ে আমার মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করে।’

নিহত শিমুলের বড় ভাই মামলার বাদী ইউপি সদস্য রায়হান আলী বলেন, ‘মানববন্ধনের কিছু ব্যানার ফেস্টুন গাছে সাটানোর সময় পুলিশ সদসরা ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।’

শিবগঞ্জ থানার এসআই বদিউজ্জামান বলেন, ‘কর্তব্যরত পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে লাঞ্ছিত করার কারণে মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য দেন-নাগরিক ঐক্যের নেতা বাদশা মিয়া, ব্যবসায়ী সাজু ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল আলীম, রুবেল মিয়া, আফজাল হোসেন, রবিউল ইসলাম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

February 4, 2026
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
Latest News
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.