Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে ঢুকল বিক্ষুদ্ধ কৃষকরা
আন্তর্জাতিক

পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে ঢুকল বিক্ষুদ্ধ কৃষকরা

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 27, 2020Updated:নভেম্বর 27, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ঘিরে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে পাঞ্জাব। কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাব থেকে মিছিল করে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছিলেন কৃষকরা। বৃহস্পতিবার সারাদিন ধরেই হরিয়ানার পুলিশ বিভিন্নভাবে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে বিক্ষুদ্ধ কৃষকদের। খবর আনন্দবাজার পত্রিকা এবং এনডিটিভির।

সেই চেষ্টা আরও মরিয়া হয়েছে বৃহস্পতিবার রাত থেকে। প্রবল ঠান্ডার মধ্যেই হরিয়ানার সোনপতে রাত ১১টার দিকে কৃষকদের উপর জলকামান চালায় পুলিশ। উদ্দেশ্য একটাই, কৃষকদের দিল্লি ঢুকতে বাধা দেয়া।

শুক্রবার সকাল থেকেই দিল্লির সীমান্ত লাগোয়া এলাকায় কৃষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের আটকাতে নিজেদের শক্তি প্রয়োগ করছে পুলিশ।

সকাল থেকে শক্তি প্রয়োগ করার পর অবশেষে শুক্রবার দুপুরে সংঘর্ষের পথ থেকে সরে এল পুলিশ। বড় জয় পেলেন কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকরা। অবশেষে তাদের দিল্লিতে ঢুকতে অনুমতি দিল পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সোনপতে পৌঁছে গিয়েছিল দুই শতাধিক কৃষকের একটি দল। রাস্তার মধ্যে দাঁড়িয়েই তারা স্লোগান দিচ্ছিল।

পুলিশও তাদের ব্যারিকেড দিয়ে জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি ছিল। রাত ৯টার দিকে সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। কৃষকরা পুলিশকে ব্যারিকেড সরিয়ে নিতে অনুরোধ করে। পিছিয়ে যেতে রাজি হয়নি কৃষকরাও।

রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কনকনে ঠান্ডা। তার মধ্যেই প্রতিবাদরত কৃষকদের ওই দলের উপর জলকামান ছোড়ে হরিয়ানা পুলিশ।

যদিও বৃহস্পতিবার সারা দিন সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও কৃষকদের আটকাতে পুরোপুরি সফল হয়নি হরিয়ানার বিজেপি সরকার।

দিল্লি ঢোকার জন্য ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার কৃষক পৌঁছে গিয়েছে দিল্লি-হরিয়ানা সীমানার বিভিন্ন এলাকায়। শুক্রবার দিল্লি ঢোকার জন্য প্রস্তুত তারাও।

বিভিন্ন কৃষক সংগঠনের দিল্লি ঢোকার আর্জি করোনা মহামারীর দোহাই দিয়ে ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব বলেছেন, কোভিড-১৯ নির্দেশিকার জন্য রাজনৈতিক সমাবেশের অনুমতি দেয়া সম্ভব হয়। আমরা অনুরোধ খারিজ করেছি।

দিল্লি সীমান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লির সিংঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

দিল্লি- বাহাদুরপুর হাইওয়েতে তিকরি সীমান্তের কাছে লরি দিয়ে রাস্তা আটকেছিল পুলিশ। বিক্ষোভরত কৃষকরা ট্রাক্টর দিয়ে সেই লরি রাস্তা থেকে সরানোর চেষ্টা করে।পুলিশ বাধা দিলে হয় ধস্তাধ্বস্তি। এর পরই জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। সেখানে কৃষকদের হঠাতে লাঠিচার্জ করা হয়েছে।

এই বিক্ষোভের জেরে দিল্লি-গুরুগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় গাড়ির উপর নজরদারি চালাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সীমান্তবর্তী বিভিন্ন মেট্রো স্টেশনগুলি বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।

দিল্লি যেতে শুক্রবারও পাঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় ঢোকার চেষ্টা করছেন কৃষকরা। হরিয়ানা পঞ্জাব সীমানায় অম্বালার কাছে শাম্ভুতে জড়ো হয়েছেন প্রচুর সংখ্যক কৃষক। সেখানে কৃষকদের মিছিলে মহিলাদের উপস্থিতি নজর কাড়ছে।

এদিকে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে পানিপথ পৌঁছলেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা। মথুরাতে যমুনা এক্সপ্রেসওয়ে অবরোধ কৃষকদের

দিল্লিতে ঢুকতে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি কৃষক নেতাদের। রামলীলা ময়দানে আলোচনার প্রস্তাব। ৯টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলে রূপান্তরিত করার জন্য দিল্লি সরকারের কাছে অনুমতি চেয়েছিল দিল্লি পুলিশ। তা খারিজ করেছে দিল্লি সরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

জুন 8, 2026
রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

জুন 8, 2026
সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

জুন 8, 2026
Latest News
বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

নারী প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক

ভিসা ফি মওকুফ

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

প্রবাসীকে গ্রেপ্তার

সৌদিতে প্রায় ৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

হামলা

ইসরায়েলে ইরানের হামলা, তেহরানে পাল্টা হামলা ‘করতে দেবেন না’ ট্রাম্প

পদত্যাগ

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

গমচাষীদের পাওনা পরিশোধ নির্দেশ পেজেশকিয়ানের

গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ পেজেশকিয়ানের

কাবা শরিফের ইমাম

হাজিদের যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কাবা শরিফের ইমাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa