
শনিবার তিনি ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।
রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ঢাকার পুলিশ প্রধান বলেন, শুদ্ধাচারের কৌশল হিসেবে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমস্যা শুনতে হবে। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। করোনাকালে যেভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে পুলিশ, ঠিক তেমনি অন্যান্য ক্ষেত্রেও এই কার্যক্রমকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। তাই চলমান বিট পুলিশিং প্রক্রিয়াকে আরও বেগবান করতে হবে।
বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্ত এই সভায় ডিএমপির ৫০ থানার ৩০২টি বিটের গঠন, বিট অফিসারের দায়িত্ব ও কর্তব্য এবং ওসি, জোনাল এডিসি ও অপরাধ বিভাগের ডিসির দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তুলে ধরা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



