Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের লাখ লাখ বাড়িঘর পাহারা দেয়া পুলিশের পক্ষে অসম্ভব একটি ব্যাপার। সেক্ষেত্রে যার সম্পদ তাকেই প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। খবর ইউএনবি’র।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঈদকেন্দ্রিক নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে বাড়িঘর ছাড়ার সময় নিরাপত্তাপ্রহরী ও প্রতিবেশীকে বিষয়টি বলা যেতে পারে। এছাড়া ঢাকায় যেসব আত্মীয়স্বজন অবস্থান করবেন তাদের কাছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ সম্পদ রাখা যেতে পারে।

ডিএমপির কমিশনার বলেন, নিজস্ব প্রতিষ্ঠান, আবাসন, অ্যাপার্টমেন্ট, বিপণী বিতানগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করতে হবে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

শফিকুল ইসলাম রাজধানীবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, প্রতিষ্ঠান, বিপণী বিতান ও আবাসনে সিসিটিভি স্থাপন করুন। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন। বাসা-বাড়ি ত্যাগের আগে কক্ষের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা জানালা দুর্বল অবস্থায় আছে তা মেরামতের মাধ্যমে সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন। মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোন দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন।

এ সময় তিনি ঢাকা মহানগরের বাসিন্দাদের মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহা উদযাপন করার অনুরোধ জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.