Advertisement
জুমবাংলা ডেস্ক: কুমিল্লা-সিলেট মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাসচাপা দিলে ২১ পুলিশ সদস্য আহত হন। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের রিকুইজিশন করা পুলিশভর্তি দুটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া শহরবাইপাস কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পুলিশের ২১ সদস্য আহত হন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ১৯ জনের নাম পাওয়া গেছে। আহতরা হলেন শাকিল আহম্মেদ (২১) পিতা কাজী মিয়া, কিশোরগঞ্জ; নাসিম (২১), পিতা আজিজুল, কিশোরগঞ্জ; শওকত (২৫) কিশোরগঞ্জ; জহিরুল (২০); ওমর ফারুক, রায়হান (২৫), বুলবুল (২২), মকুবল (৫৮), রাব্বী (২২), আলামিন (২২), হৃদয় (২৩), মো. ইউসুফ আলী, শরিফুল (২৫), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), হাসিবুল (২৫), বেলায়েত হোসেন (৫৬) ও সুজন (২৩)।

আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোজাম্মেল রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ছুটে আসেন। এসময় তারা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

ঘটনা সম্পর্কে কাউছার এবং রাশেদ নামে স্থানীয় দুই বাসিন্দা জানান, যাত্রীবাহী বাসটি অন্যায়ভাবে তার সাইড লাইন অতিক্রম করে পুলিশবাহী পিকআপটিকে ধাক্কা দেয়। তাদের ধারণা বাসের চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা বলেন, বাসটি অন্যায়ভাবে সাইড লাইন অতিক্রম করে পুলিশের পরপর থাকা দুটি পিকআপ ভ্যানকে আঘাত করেছে। এতে আমাদের ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপসহ বাস এবং তার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.