জুমবাংলা ডেস্ক : যশোরে পুলিশের দায়ের করা একটি মামলায় আজ সোমবার বিএনপির খুলনা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলটির তিন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। অপর দুইজন হচ্ছেন রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক ও মশিয়ার রহমান মাসুদ।

Advertisement
এছাড়া প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা বিএনপি অঙ্গ সংগঠনগুলো। ২০১৮ সালের ১৮ জুলাই দায়ের করা দায়ের করা এ মামলায় তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।

আইনজীবী দেবাশীষ দাস জানান, ২০১৮ সালের ১৪ জুলাই যশোর কোতয়ালি থানার এসআই নূরুন্নবী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, উল্লিখিত তারিখে দুপুর তিনটায় যশোর শহরের আরএন রোডের মার্কেন্টাইল ব্যাংকের সামনে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা নাশকতার জন্য জড়ো হয়।

ওই দিন বিএনপি নেতা অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলামসহ তিনজনকে পুলিশ আটক ও দলটির ৪২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে।

মামলায় বোম উদ্ধার ও নির্দেশদাতা হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের নাম উল্লেখ করা হয়। দেবাশীষ দাস আরও জানান, আদালত জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন মঙ্গলবার।

অপরদিকে বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আযম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাজিবুর রহমান সাগর প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google