
Advertisement
অনেক বাঁধা অতিক্রম করে ক্লাব ইতিহাসের প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঠাঁই করে নেয় নেইমার-এমবাপেরা। শিরোপা নিয়ে ঘরে ফেরার আশায় বুক বেঁধেছিল পিএসজির সমর্থকরা। তবে বায়ার্নের সঙ্গে ১-০ গোলের হারের পর হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের।
এ সময় তারা ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুপক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



