Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় পুলিশের সেবায় ৯৫ শতাংশের বেশি খুশি: ডিএমপি কমিশনার
জাতীয়

পুলিশের সেবায় ৯৫ শতাংশের বেশি খুশি: ডিএমপি কমিশনার

By iNews DeskOct 18, 2020, 9:42 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

থানায় জিডি ও মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশের সেবায় শতকরা ৯৫ জনের বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিএমপি সদর দপ্তর থেকে সেবা প্রত্যাশীদের ফোন করে পুলিশের সেবার মান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। শতকরা ৯৫ ভাগের বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা একটি ভালো দিক। এটাকে ধরে রেখে আরও ভালো সেবা নিশ্চিত করতে হবে।

মোহা. শফিকুল ইসলাম রোববারের সভায় পুলিশ সদস্যদের তদন্তের সময় অপেশাদার আচরণ থেকে বিরত থাকতে বলেন। তিনি প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত তদন্ত করার নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, তদন্তের সময় এমন কোনো অপেশাদার আচরণ করবেন না যাতে আপনার ব্যক্তিগত দায় চলে আসে।

সভায় ঢাকা মহানগরীর স্থায়ী তল্লাশি চৌকির (চেকপোস্ট) পাশাপাশি অস্থায়ী তল্লাশি চৌকি পরিচালনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে উড়াল সড়কে ওঠা ও নামার জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ও সাসপেক্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (এসআইভিএস) মতো সফটওয়্যার হালনাগাদ করে চোর-ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার কথা বলেছেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, গাড়ি ও মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় আসলে চুরি অনেকাংশে কমে যাবে।

ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতন ও ছিনতাইয়ের মতো অপরাধের পেছনে রয়েছে মাদক। তাঁর মতে, শুধুমাত্র প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মাদকসেবন থেকে ফিরিয়ে আনতে পারলে মাদকসেবী কমার সঙ্গে সঙ্গে মাদকও কমে যাবে।

অপরাধ পর্যালোচনা সভায় কিশোর গ্যাং এর অপরাধীদের চিহ্নিত করে তাদের অবস্থান, গতিবিধি, ইভটিজিং ও মাদকসেবনের স্থানসমূহ নজরদারির মধ্যে আনার জন্য বিট অফিসারদের নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৮৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

May 21, 2026, 3:01 PM Asia/Dhaka
মির্জা ফখরুল

শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

May 21, 2026, 2:46 PM Asia/Dhaka
বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

May 21, 2026, 1:15 PM Asia/Dhaka
Latest News
সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

মির্জা ফখরুল

শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

গলা কেটে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp