আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ দম্পতিদের একে অপরকে হত্যা করার ঘটনা রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং।
কেনিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের বরাতে জানা যায়, কেনিয়ার একটি পুলিশ কলেজের এক অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেন, আগের তুলনায় অনেক বেশি নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। কর্মকর্তাদের মধ্য অপরাধ-প্রবণতা কমানোর লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিষেধাজ্ঞার বিধি তৈরি করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে।
তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন পেতে হবে।
In fact to avoid conflict of interest the police must never get intimate with their clients – THE CIVILIANS. Mmh let them try aliens and legalize what the CS smokes 😂😂😂 https://t.co/rhaEi5oFHU
— KIPCHUMBA MURKOMEN, E.G.H (@kipmurkomen) April 30, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


