Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতীয় স্লাইডার

পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 15, 2019Updated:অক্টোবর 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিসহ নানাবিধ চ্যালেঞ্জকে বিবেচনায় নিয়ে পুষ্টিসমৃদ্ধ এবং সাশ্রয়ী প্রযুক্তিতে উৎপাদনক্ষম ফসল ও প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির হারকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

আবদুল হামিদ
ফাইল ছবি
Advertisement

আগামীকাল ১৬ অক্টোবর ‘বিশ্ব খাদ্য দিবস ২০১৯’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি আরো বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণকর্মী, বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৬ অক্টোবর ‘বিশ্ব খাদ্য দিবস-২০১৯’ উদ্যাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ অত্যন্ত সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, সুদীর্ঘকাল থেকে কৃষি দেশের সামগ্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। কৃষি শুধু খাদ্যের যোগানই দেয় না বরং সিংহভাগ মানুষের জীবন-জীবিকার প্রধানতম অবলম্বন। তাই কৃষিকে আধুনিকায়নের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রাকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পরই যুদ্ধবিধ্বস্থ দেশ পুনর্গঠনে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। জাতির পিতার প্রদর্শিত পথেই বর্তমান সরকার গত দশ বছরে কৃষির সার্বিক উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে অর্জিত হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। খাদ্য নিরাপত্তা টেকসই করতে দেশের এ অর্জনকে ধরে রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নজর দেয়া অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সহজলভ্য করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। অনেকক্ষেত্রেই নানা অস্বাস্থ্যকর খাদ্য দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে পড়েছে। এতে করে কোমলমতি শিশু-কিশোরসহ সকলেরই স্থূলতাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, অন্যদিকে পুষ্টিহীনতার ফলে সৃষ্টি হচ্ছে নানাবিধ শারীরিক জটিলতা। তাই খাদ্য তালিকায় মৌসুমভিত্তিক বিভিন্ন দেশি ফলমূল, শাকসবজি ও পরিমিত প্রাণিজ আমিষকে স্থান দিতে হবে। মনে রাখতে হবে পুষ্টিকর খাদ্যই পারে মেধামননে উৎকর্ষ ও কর্মক্ষম একটি জাতি গঠন করতে।

তিনি বলেন, আর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করে বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি ‘বিশ্ব খাদ্য দিবস ২০১৯’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

জুন 17, 2026
মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

জুন 17, 2026
নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

জুন 17, 2026
Latest News
প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa