ছবি: সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাশেম ফুডস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই পক্ষ। এ সময় নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল হাশেম ফুডসের কারখানা পরিদর্শনে যায়। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। বিএনপির কয়েকজন কর্মী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধাক্কা দিয়েছেন।

এ নিয়ে কারখানার সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই পক্ষের নেতা কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে আসার পর আবারও সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের মধ্যে। চলতে থাকে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় নাসির উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন বলে জানান স্থানীয় নেতারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন–বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও জেলার নেতা কর্মীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.