Advertisement
জুমবাংলা ডেস্ক: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও রেজুলেশন না থাকায় কেউ ফরম সংগ্রহ করেননি।

প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হচ্ছে। তবে, প্রথম দিনে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে দেখা যায়নি।

ক্ষমতাসীন দলের নেতারা জানান, গঠনতন্ত্র অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা অথবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা রেজুলেশন থাকতে হবে। গতরাতে মনোনয়ন ফরম বিতরণ শুরু করার ঘোষণা দেয়ায় এখনও রেজুলেশন হয়নি। একারণে প্রথমদিনে ফরম সংগ্রহ করতে আসেননি কেউ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জানান, আগামীকাল থেকে ফরম কিনতে ও জমা দিতে আসবেন দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। আগামী ২৮ ডিসেম্বর উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫টি পৌরসভার ভোটগ্রহণের কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.