Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার পৌষ শুরু না হতেই উত্তরে জেঁকে বসেছে শীত
বিভাগীয় সংবাদ স্লাইডার

পৌষ শুরু না হতেই উত্তরে জেঁকে বসেছে শীত

By Hasan Majorডিসেম্বর 12, 2024Updated:ডিসেম্বর 12, 20242 Mins Read

শীত

Advertisement
রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে : রাতে ইলিশেগুঁড়ির মতো ঝরছে কুয়াশা। এরই দাপট থাকছে দিনমানও। কুয়াশার চাদরে মুখ লুকিয়ে রাখছে সূর্য। সঙ্গে হালকা উত্তুরে বাতাস।

চারদিন ধরে এই অবস্থা গাইবান্ধার। শুধু এই জেলায়ই নয়, পৌষ মাস শুরু না হতেই পুরো উত্তরাঞ্চলেই জেঁকে বসেছে শীত। এর প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনেও। শীতে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। ফলে যারা দিন এনে দিনে খান, তাঁদের আয় কমেছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ী গ্রামের ফুয়াদ হোসেন বলেন, তিনি ব্যাটারির ভ্যান চালিয়ে জীবীকা চালান। শীতের প্রকোপ বাড়ায় অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। কেউ দেরিতে বের হচ্ছেন। ঘরেও ঢুকছেন তাড়াতাড়ি। ফলে রাস্তাঘাটে যাত্রী কমে গেছে। এ কারণে তাঁর আয়-রোজগারও অনেক কমেছে।

মোতালেব হোসেন নামের আরেকজন ভ্যানচালক বলেন, অনেক বয়স্ক ভ্যানচালক শীতের কারণে ভ্যানই বের করতে পারছেন না। ফলে তাদের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আবার রাস্তায় যে কজন যাত্রী বের হচ্ছেন, ভ্যান না পাওয়ায় তাদেরও যাতায়াতে কষ্ট হচ্ছে।

শুধু ফুয়াদ ও মোতালেবের মতো ভ্যানচালকদেরই নয়, কাজ কমেছে কৃষিশ্রমিকদেরও।

পলাশবাড়ীর ছাতিয়ানতলা বাজারের অবস্থান দুই উপজেলার সীমানা এলাকায়। এর পাশেই গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা ও পাটোয়া গ্রামের অবস্থান। ফলে ছাতিয়ানতলা বাজারে দুই উপজেলার কয়েক গ্রামের মানুষের আনাগোনা।

এই বাজারে আসা পাটোয়ার কৃষিশ্রমিক হায়দার আলী বলেন, ধান কাটা শেষ হওয়ার পর এখন মাঠে তেমন কাজ নেই। চরাঞ্চলে হয়ত মরিচের খেত নিড়ানির কাজ চলছে। কিন্তু এই তীব্র শীতে চরে গিয়ে কাজ করা কঠিন হবে।

একই গ্রামের তৈয়ব আলী জানান, চরে মরিচ নিড়ানির কাজ চলছে, তিনি জানতে পেরেছেন। সেখানে কৃষিশ্রমিক গেলে কাজ পাওয়া যাবে। কিন্তু এই কুয়াশা আর শীতের মধ্যে যমুনা নদী পারি দিয়ে কাজে যাওয়া খুব কঠিন।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সুস্পষ্টভাবে লঘুচাপ তৈরি হওয়ায় আগামী ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চলে কুয়াশার দাপট আরও বাড়বে। সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে শীতের প্রকোপ বাড়বে।

ডুমুরগাছা গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক শামসুল আলম বলেন, গত সোমবার থেকে হঠাৎ গাইবান্ধায় আবহাওয়া পালটে গিয়ে শীত জেঁকে বসেছে। রাতে হালকা বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনেও এর দাপট থাকছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না।

এই স্কুলশিক্ষক আরও বলেন, পৌষ শুরু হতে আরও তিন দিন বাকি। এখনই আবহাওয়ার এই অবস্থা। পূর্বাভাস শুনে মনে হচ্ছে, শীত এবার আঁটঘাঁট বেঁধেই নামবে। এতে খেটে খাওয়া মানুষের শীতে কষ্ট যেমন বাড়বে, তেমনি কমবে আয়ও।

চাহিদা মেটাতে ১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল সংগ্রহ করবে সরকার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুন 11, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
addin

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন 11, 2026
Latest News

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

addin

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

Budget

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রস্তাবিত বাজেট

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

বিশ্বকাপ ফুটবল-২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa