Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল প্যারাগুয়েকে উড়িয়ে শেষ আটের পথে ব্রাজিল
ফুটবল

প্যারাগুয়েকে উড়িয়ে শেষ আটের পথে ব্রাজিল

By Saumya SarakarJune 29, 20242 Mins Read

প্যারাগুয়েকে উড়িয়ে শেষ আটের পথে ব্রাজিল

Advertisement
স্পোর্টস ডেস্ক : অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।

কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছিল ব্রাজিল। ১৯টি শট নিয়ে সে ম্যাচে গোলের দেখা পায়নি দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে প্যারাগুয়ের বিপক্ষে আর সে আক্ষেপে পুড়তে হয়নি। এদিন ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭ শটের ৬টি লক্ষ্য বরাবর রেখেছিল সেলেসাওরা।

যদিও শুরুটা খুব একটা আশা জাগানিয়া ছিল না। আভাস ছিল আগের ম্যাচের পুনরাবৃত্তির। ৩১তম মিনিটে হতাশ করেছিলেন লুকাস পাকেতা। বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডারের হাতে লাগার সুবাধে পাওয়া পেনাল্টি নিতে গিয়ে বারের বাইরে শট নেন তিনি।

তবে সেলেসাওদের বেশিক্ষণ আক্ষেপে পুড়তে দেননি ভিনিসিউস। ৩৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে সতীর্থদের পাস দিয়ে ঢুকে পড়েন বক্সে। এক-দুই পাসের পর তাকে ফিরতি পাস দেন পাকেতা। প্যারাগুয়ের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে জড়ান ভিনিসিউস।

এর ৮ মিনিট পর ব্যবধান বাড়ান স্যাভিও। প্যারাগুয়ের রক্ষণের ভুলের সুযাগ নিয়ে বক্সে বল পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক গোলটি করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ভুলের মাশুল দিয়ে তৃতীয় গোলটি হজম করে প্যারাগুয়ে। গোলবারের সামনে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে দেরি করেন প্যারাগুয়ান ডিফেন্ডার। সুযোগ বুঝে দ্রুত এগিয়ে গিয়ে বল জালে জড়ান ভিনিসিউস।

বিরতির পর লড়াইয়ের আভাস দিয়েছিল প্যারাগুয়ে। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ডরা না পারলেও প্যারাগুয়ের হয়ে গোলের খাতা খোলেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। তবে এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি লা আলবিরোজারা। ১৫ শটের ৬টি লক্ষ্য বরাবর রাখা দলটি অ্যালিসন বেকারের দেয়াল ভাঙতে পারে ওই ৪৮তম মিনিটেই একবার।

উল্টো ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। বক্সে নেয়া স্যাভিওর শট লাগে প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে। স্পটকিক নিতে আসেন আগের পেনাল্টি মিস করা পাকেতা। সতীর্থরা তাকে সাহস জোগান। এবার আর হতাশ করেননি তিনি। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বড় জয়ে ২ ম্যাচ শেষ ৪ পয়েন্ট দলের খাতায় যোগ হলেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি সেলেসাওদের। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ আট। তবে হারলে সুযোগ পেয়ে যাবে কোস্টারিকা। সেক্ষেত্রে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে তাদের।

প্রথমার্ধে প্যারাগুয়ের জালে ব্রাজিলের ৩ গোল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

June 26, 2026
Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

June 26, 2026
জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

June 26, 2026

Latest News

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa