Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই, সিসিটিভি ফুটেজ ভাইরাল
জাতীয় ঢাকা বিভাগীয় স্লাইডার

প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই, সিসিটিভি ফুটেজ ভাইরাল

By Arif ArmanApril 10, 20262 Mins Read

 ছিনতাই

Advertisement
ঢাকার আশুলিয়ায় দিনদুপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে বিষয়টি সামনে আসে।

গুলিবিদ্ধ দুজন হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বাসিন্দা ও পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর মো. আল আমিন (৩০) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. পারভেজ (২২)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের স্বজনরা জানান, সকালে নাশতা শেষে তারা মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হন। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন হেলমেটধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরাইল

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী সড়কের পাশে এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছে। পরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি একজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার পর ঘটনাস্থলেই প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে। আতঙ্কিত ওই ব্যবসায়ী দৌড়ে পালাতে থাকলে তাকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী পিস্তল হাতে দাঁড়িয়ে ছিল।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ এসআই ফারুক জানান, গুলিবিদ্ধ দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানিয়েছে, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। কে বা কারা গুলি করেছে এবং কারা আহত হয়েছে, তার কোনো খোঁজ মেলেনি বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    July 1, 2026
    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    July 1, 2026
    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    July 1, 2026

    Latest News

    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    পুলিশ

    গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

    Thana

    নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

    সরকারি চাকরিজীবী

    সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

    Singair

    ‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

    এইচএসসি ও সমমান পরীক্ষা

    বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

    A-chalan

    আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

    Doulatpur

    অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa