Advertisement

জুমবাংলা ডেস্ক:  জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। সকল উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্ততি রয়েছে। ইতোমধ্যেই প্রার্থীতা চুড়ান্ত করতে কাজ করছি আমরা।’

আজ দুপুরে মুুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ করে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবে ‘

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি নিঃসন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ রোপরের বিকল্প নেই।

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, তালুকদার নুরুল ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদক মন্ডলীর সদস্য ইসহাক ভূইয়া, এডভোকেট আবু তৈয়ব, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.