Advertisement
জুমবাংলা ডেস্ক : জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে কারফিউতে প্রতিদিন গড়ে যান পারাপার হচ্ছে প্রায় তিন হাজার। টোল আদায় হচ্ছে- প্রায় ৪০ লাখ টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৯ হাজার ১৬৮ যান পারাপারে গড় টোল আদায় হতো ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রতিদিন পদ্মা সেতুতে রাজস্ব কমেছে প্রায় ২ কোটি টাকা।

এদিকে রাজধানীসহ দেশব্যাপী দুর্বৃত্তের ধ্বংসযজ্ঞ চালালেও তাদের টপ টার্গেটে থাকা পদ্মা সেতুতে সুবিধা করতে পারেনি। বৃহস্পতিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার কাছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ব্যারিকেট দেয়ার চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীদের ইটপাটকেলে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা অবস্থান নেয় পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তার গোল চত্ত্বরে। পরে সেখান থেকেও সরিয়ে দেয়া হয়। এরপর আর কোন চ্যালেঞ্জ না আসলেও সর্বোচ্চ সর্তকতায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরদিন শুক্রবার সেতুতে মোতায়েন করা হয় বিজিবি। গত শনিবার থেকে সেতুর নিরাপত্তায় সার্বক্ষনিক মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেতুর নিরাপত্তায় সেতুর কাছেই স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। সেনানিবাস তথা পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট রয়েছে জাজিরায়। মাওয়া প্রান্তেও রয়েছে শেখ রাসেল সেনানিবাসের একটা অংশ। সেতুর স্থল ভাগ ছাড়াও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। তাই জলে ও স্থলে সেতুর সবখানেই সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। এদিকে পদ্মা সেতুতে ধ্বংসযজ্ঞের গুজব ছাড়ানো হচ্ছে। টোল প্লাজা বা সেতু তো দূরের কথা বাস্তবে দুর্বৃত্তরা ধারে কাছেও আসতে পারেনি। এক মিনিটের জন্যও বন্ধ হয়নি, সার্বক্ষণিক সেতু যান চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। কারফিউর কারণে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এর আগে সিডিউল অনুযায়ী সব ট্রেনও স্বাভাবিক চলাচল করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সেতুতে যান চলাচলে কোন চ্যালেঞ্জ নেই। তবে বর্তমানে কারফিউর কারণে খাদ্যবাহী ট্রাক, পিকাপভ্যান, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যান চলাচল করছে। কিছু কিছু মোটারসাইকেলও চলছে। তবে নিরাপত্তার স্বার্থে যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে। যাতায়তের কারণ সম্পর্কে জেরার মুখেও পরতে হচ্ছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানিয়েছেন, বিশেষ আইনশৃঙ্খলা সভায়ও পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। (বাসস)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.