প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : বরগুনার কাকচিড়া ইউনিয়ন পরিষদের পূর্বপাশে বিয়ে পাগল বাবা সোবাহান (৫৫) নিজ বাকপ্রতিবন্ধী কন্যা সন্তান (৮) রীসা কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ অক্টোবর) ১১টার দিকে আহতের ঘটনা ঘটে।

স্হানীয় গ্রামবাসী জানান, সোবাহান এ পর্যন্ত ৪০টি বিবাহ করেছেন। মানসিক ভাবে অনেকটা ভারসাম্যহীন। রবিবার সকাল ১১টার দিকে মেয়েকে মারধর করলে প্রতিবেশীরা এসে বাধা দেয়। এ সময় সোবাহানের হাতে থাকা দা, দিয়ে ছত্তার (৬০) কে আঘাত করলে তার ছেলে নান্না (৪৫) এগিয়ে আসে। সোবাহান নান্নাকে দা, দিয়ে কোপ দিলে নান্নার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্বার করে স্হানীয়রা পাথরঘাটা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষ থানায় এসেছে। অফিসার সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.