ছবি: আইএসপিআর
Advertisement

জুমবাংলা ডেস্ক:  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিরক্ষা সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বেলা ৩টায় শেরে বাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্স প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

রক্তদান কর্মসূচি শেষে শোকাবহ ১৫ আগস্টের প্রতিপাদ্য বিষয় নিয়ে এ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিরক্ষা সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিগণ।

প্রতিরক্ষা সচিব তাঁর বক্তব্যে একটি উন্নততর প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতার দেশপ্রেম, রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক রূপরেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা যথাযথভাবে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী শেষে গণভবন মসজিদের খতিবের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণ স্বশরীরে এবং অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন। সূত্র: আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.