Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম
খেলাধুলা জাতীয়

প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম

By Bhuiyan Md TomalDecember 7, 2024Updated:December 7, 20242 Mins Read

প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম

Advertisement
জুমবাংলা ডেস্ক : সময়ের স্রোতে আরও একটি বছর পার করলো দেশের ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ক্রিফো স্পোর্টস ডটকম। প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ করে ৩য় বর্ষে পদার্পণ করেছে নিউজ পোর্টালটি।

শনিবার (৭ ডিসেম্বর) ক্রিফো স্পোর্টস ডটকম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীতে পত্রিকাটির কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ক্রিফো স্পোর্টস ডটকম—এর পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান সম্পাদক ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর শুরু হয় ক্রিফো স্পোর্টস ডটকম—এর অদম্য পথচলা। খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ ইংরেজি ও বাংলা মাধ্যমে প্রকাশ করছে ক্রিফো স্পোর্টস। প্রতিষ্ঠার তিন বছরে পত্রিকাটি এখন আরও পরিণত। সেইসঙ্গে বেড়েছে পাঠক, বেড়েছে কর্মপরিধি ও দায়িত্ব। পাঠকদের আস্থার প্রতিদান ও দায়িত্বশীলতার পরিচয় দিতে অক্লান্ত পরিশ্রম করছেন ক্রিফো স্পোর্টস পরিবারের সদস্যরা।

পরিচালনা পর্ষদের সদস্য মো. শফিউল বাশার বলেন, ‘দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল। ক্রিফো স্পোর্টস ডটকম তিন বছরে পা দিয়েছে। ক্রীড়া সংবাদ জগতে ক্রিফো স্পোর্টস আরও পরিণত হলো। প্রতিষ্ঠার এই দিনে ক্রীড়ামোদি পাঠক ও খবরের পেছনে ছুটে চলা নিবেদিত সংবাদ সারথীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।’

পরিচালনা পর্ষদের অপর সদস্য মাহমুদ আবদুল্লাহ আরব আমিরাত থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এসময় তিনি বলেন, ‘প্রথমেই ক্রিফো স্পোর্টস ডটকম—এর পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমরা সবাই স্বপ্নের সমান বড়। ক্রিফো স্পোর্টস স্বপ্ন সত্যি করার পেছনে অদম্য স্পৃহা নিয়ে হাঁটছে।’

ক্রিফো স্পোর্টস ডটকম—এর নির্বাহী সম্পাদক এ.জামান বলেন, ‘ক্রীড়াঙ্গনের সব খবর দ্রুত ও বস্তুনিষ্ঠতা অক্ষুণ্ন রেখে প্রকাশ করতে ক্রিফো স্পোর্টস ডটকম প্রতিজ্ঞাবদ্ধ। এক ঝাঁক নিবেদিত সংবাদ সারথীদের নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিফো স্পোর্টস। সেই পথচলায় সময়ের আরও একটি নতুন নক্ষত্র যুক্ত হলো। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa