Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু হবে : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু হবে : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 5, 2019Updated:December 5, 20191 Min Read
প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু হবে : প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি

জুমবাংলা ডেস্ক: প্রতিবন্ধীদের জন্য দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের ৬৪টি জেলার ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। সেখানে একটি করে অটিজম কর্ণারও রয়েছে। প্রত্যেকটি উপজেলায় এমন কেন্দ্র স্থাপন করা হবে।

২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১৪ এলাকায় জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য দেশে বিশেষ প্রশিক্ষণ প্রবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

Advertisement

তিনি বলেন, ‘অনেক দেশে প্রতিবন্ধীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে তারা নিজেদের জীবন নিজেরাই চালিয়ে নিতে পারে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এ জাতীয় প্রশিক্ষণ দেয়া যেতে পারে… আমরা যদি কিছুটা উদ্যোগ নিতে পারি তবে তাদের অনেক ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল থাকার দরকার পড়বে না।’

সকল প্রকার প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নিজস্ব জমি খুঁজে বের করে এ ধরনের প্রকল্প নেয়ার নির্দেশনা দেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa