
Advertisement
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান আজ মঙ্গলবার বলেন, ‘গতকাল সোমবার উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর একটি জায়গায় ফাটল দেখা দেয়। এ কারণে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। আজ আমাদের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, প্রথম বুড়িগঙ্গা সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বিশেষজ্ঞ দল গিয়ে দেখার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



