জুমবাংলা ডেস্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালির ইতিহাসের নৃশংসতম এ দিনটিকে নানা আয়োজনে স্মরণ করে আসছে আওয়ামী লীগ এবং সমমনা কয়েকটি দল।

বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নন মন্তব্য করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হবে। বঙ্গবন্ধুর প্রতি সব রাজনৈতিক দলের শ্রদ্ধা জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবিধানে জাতির পিতা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সংবিধানে যখন এই সংশোধনী যখন আনা হয়েছে তখন জাতীয় পার্টি সংসদে ছিল এবং এর পক্ষে ভোট দিয়েছে। এজন্য এটা নতুন কিছু নয়। আমরা ওনাকে জাতির পিতা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিয়েছি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



