Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস
জাতীয়

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

By Shamim RezaJuly 11, 20262 Mins Read

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস। এ বাসগুলো কিনতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে।

১০০ ইলেকট্রিক বাস

Advertisement

সহজ শর্তে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, একটি সমন্বিত, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহন করিডোর গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ লক্ষ্য বাস্তবায়নে বিআরটিসির বহরে প্রাথমিক পর্যায়ে ইলেকট্রিক বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রস্তাব পাঠায়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্মতি দিয়েছেন।

সরকারের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বিআরটিসির জন্য ইলেকট্রিক বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে পরিচালন বাজেট থেকে ৪০০ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অর্থ বিভাগের কাছে অনুরোধ জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

তবে বাণিজ্যিকভাবে পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় বিআরটিসিকে অনুদান দেওয়ার সুযোগ না থাকায় অর্থ বিভাগ এ প্রস্তাবে সম্মতি দেয়নি। পরিবর্তে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দেয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব না হওয়ায় পরিচালন বাজেট থেকে অনুদান বা ইক্যুইটি হিসেবে ৪০০ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়। কিন্তু বিআরটিসি রাষ্ট্রায়ত্ত হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় অনুদান বা ইক্যুইটি দেওয়ার সুযোগ না থাকায় অর্থ বিভাগ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অর্থ বিভাগ প্রণীত স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় ঋণ লগ্নি ও পুনঃলগ্নির শর্ত অনুযায়ী বিআরটিসিকে এ ঋণ দেওয়া হবে।

সূত্র আরও জানায়, বাংলাদেশে ইলেকট্রিক যানবাহন এখনো তুলনামূলক নতুন হওয়ায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ঋণের সুদের হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ত্রৈমাসিক কিস্তিতে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তবে নিয়মিত ঋণ পরিশোধের শর্তে বাস কেনার আগে অর্থ বিভাগের সঙ্গে বাধ্যতামূলকভাবে ঋণচুক্তি সম্পাদন করতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অর্থ বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে পরিচালন ঋণ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। ওই বরাদ্দ থেকে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান এবং সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে বিআরটিসির বহরে ইলেকট্রিক বাস সংযোজন, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য শর্তসাপেক্ষে ৪০০ কোটি টাকা পরিচালন ঋণ দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১০০ ইলেকট্রিক বাস
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

July 11, 2026
Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

July 11, 2026
Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

July 11, 2026

Latest News

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa