Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ

By Hasan MajorMarch 14, 2022Updated:March 14, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ৯ রানে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল নিগার সুলতানা জ্যোতির দল।

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ

Advertisement
জবাবে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৭ রান পায় বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা ১৭ রান করে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে শারমিন ও ফারজানার ৪২ রানের জুটিতে এগোতে থাকে টাইগ্রেসরা। সাবলীল খেলতে থাকা শারমিন ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করে বিদায় নেন। এরপর নিগারকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৬ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর পাওয়ায় মুখ্য ভূমিকা রাখেন ফারজানা। ফিফটির কাছাকাছি যাওয়া টাইগ্রেস অধিনায়কের বিদায়ের ভাঙে জুটি। ৬৪ বলে এক চারে ৪৬ রান করে তিনি ফাতিমা সানার বলে লেগ বিফোরে কাটা পড়েন।

তিনে নামা ফারজানা ১১৫ বলে করেন ৭১ রান। যাতে ছিল ৫টি বাউন্ডারির মার। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। শেষ ১০ ওভারে অবশ্য নিগারের দল ৫৯ রানের বেশি তুলতে পারেনি, হারিয়েছে ৪ উইকেট।

জবাবে শুরুতে দারণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানে জুটি গড়ে বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছেন নাহিদা খান ও সিদরা আমিন। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা খাতুন।

জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গণমাধ্যমকে বলেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা, এটা বিশ্বকাপ ইতিহাসে আমাদের প্রথম জয়। আমরা পাকিস্তান দলটাকে ভালোভাবে চিনি, এই উইকেটে দুটি ম্যাচ দেখেছি স্পিন ভালো ধরে, তাই চেষ্টা করেছি সেভাবে বোলারদের সুযোগ দেয়ার এবং কাজে লেগেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa