স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্য বিশেষ দিন আজ। ক্যারিয়ারের ৩৪তম জন্মদিনে পা রাখলেন টাইগার এই ওপেনার। জন্মদিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন এ ওপেনার।

বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রান নেই। ১৩ হাজারের ওপর আছে শুধু সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের।

Advertisement

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এই মাইলফলকে পৌঁছতে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করন তামিম। এজন্য তাকে খেলতে হয়েছে ৩৮৩ ম্যাচের ৪৪৪টি ইনিংস। তামিমের এই ১৫ হাজার রানের সবগুলো অবশ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে আসেনি। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭ রান করেছিলেন।

৬৯ টেস্টের ১৩২ ইনিংসে ৩৯.০৯ গড়ে তামিমের সংগ্রহ ৫০৮২ রান। হাঁকিয়েছেন ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটি। ওয়ানডেতে ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে ৩৬.৬৩ গড়ে তুলেছেন ৮১৬৯ রান। সেঞ্চুরি ১৪টি আর ফিফটি ৫৫টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম এই ফরম্যাটের ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান। গড় ২৪.০৮, স্ট্রাইকরেট ১১৬.৯৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম আগেই অবসর নিয়েছেন।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে আবার কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.