Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা প্রথম ম্যাচেই হোঁচট খেলো মাদ্রিদ
খেলাধুলা ফুটবল

প্রথম ম্যাচেই হোঁচট খেলো মাদ্রিদ

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 22, 20204 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: এ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এ দিকে দিনের অপর ম্যাচগুলোতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি জয় পেলেও প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ।

রেকর্ড ১৩ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন মাদ্রিদ ঘরের মাঠ এস্তাদিও ডি স্টিফানোতে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেস্কর কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। এর মাধ্যমে জিনেদিন জিদানের দল আরো একবার প্রমান করলো বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বায়ার্ন এই প্রতিযোগিতায় যে ধরনের মান বজায় রেখে খেলে চলেছে তার থেকে বেশ খানিকটা দুরেই রয়েছে মাদ্রিদ।

দুই মাস আগে লিসবনে প্যারিস সেইন্ট-জার্মেইকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতেছিল বায়ার্ন। আর নতুন মৌসুমেও জয়ের ধারা বজায় রেখে প্রথমেই বড় ম্যাচে এ্যাথলেটিকোকে পরাজিত করে গ্রুপ-এ’তে আধিপত্য ধরে রাখলো হান্সি ফ্লিকের শিষ্যরা। লিসবনের ফাইনালে গোল করা কিংসলে কোম্যানের হাত ধরে দর্শকবিহীন আলিয়াঁজ এরিনাতে ২৮ মিনেটে এগিয়ে যায় বায়ার্ন। ফরাসী এই তরুণ এ্যাটাকারই ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন। এর মাঝে ৪১ মিনিটে লিওঁ গোয়েতজা ও ৬৬ মিনিটে ক্রোয়েনটিন টোলিসোর গোলে বায়ার্নের বড় জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে কোম্যান বলেছেন, ‘গত মৌসুমের ফাইনালে জয়সূচক গোলটি আমাকে মানসিক ভাবে শক্তিশালী করে তুলেছিল। কিন্তু সেসব এখন অতীত, আমরা এবার নতুন একটি মৌসুম খেলতে মাঠে নেমেছি।’

চ্যাম্পিয়ন্স লিগে এটি বায়ার্নের টানা দ্বাদশ জয় হলেও দিয়েগো সিমিওনের অধীনে এ্যাথলেটিকোর জন্য সবচেয়ে বাজে পরাজয়ের স্মৃতি হয়ে থাকবে ম্যাচটি। লোকোমোটিভ মস্কোর বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাবে বায়ার্ন।

বুধবার রেড বুল সালজবার্গের বিপক্ষে লড়াই করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লোকোমোটিভ। অস্ট্রিয়ার মাঠে ১৯ মিনিটে এডারের গোলে এগিয়ে গিয়েছিল লোকোমোটিভ। বিরতির ঠিক আগে ডোমিনিক জোবোসাজলাইয়ের দুর্দান্ত গোলে সমতা ফেরায় সালজবার্গ। ৫০ মিনিটে ডিফ্লেকটেড শটে স্বাগতিক সালজবার্গকে এগিয়ে দেন জøাটকো জুনুজোভিচ। ৭৫ মিনিটে ভিটালি লিসকোভিচের গোলে রাশিয়ান দলের এক পয়েন্ট নিশ্চিত হয়।

ঘরের মাঠে বিরতির আগে ৩-০ গোলে শাখতারের বিপক্ষে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুনভাবে লড়াইয়ে ফিরে এসেও মৌসুমের শুরুটা ভাল করতে পারেনি গ্যালাকটিকোরা। করোনাভাইরাসের কারনে শাখতার তাদের প্রথম দলের ১০জন খেলোয়াড় ও ৯জন সদস্যকে ছাড়া মাঠে নেমেছিল। যে কারনে মূল একাদশে সাতজন অনুর্ধ্ব-২১ কিংবা তারও কম বয়সী খেলোয়াড়কে খেলাতে বাধ্য হয় শাখতার। তেতে ও মানোর সোলোমনের গোলের সাথে রাফায়েল ভারানের আত্মঘাতি গোলে ইউক্রেনিয়ার চ্যাম্পিয়নরা বিরতির আগেই ৩-০ গোলের লিড নেয়। লুকা মড্রিচ ও ভিনসিয়াস জুনিয়র ৫৯ মিনিটের মধ্যে দুই গোল করে মাদ্রিদকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। ফেডে ভালভার্দের ডিফ্লেকটেড শট ইনজুরি টাইমে জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।

ইনজুরি আক্রান্ত সার্জিও রামোসের অনুপস্থিতিতে রিয়াল এখন পর্যন্ত তাদের শেষ সাতটি চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে। শনিবার বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামার আগে গত পাঁচদিনে এটি তাদের দ্বিতীয় পরাজয়।

মাদ্রিদ বস জিদান বলেছেন, ‘আমাদের সব জায়গায় কিছু কিছু বিষয়ের অভাব ছিল। কিন্তু সব মিলিয়ে আমি বলতে চাই আজকের ম্যাচে আত্মবিশ^াসের বড়ই অভাব ছিল যা একটি ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

গ্রুপ-বি’র দিনের আরেক ম্যাচে সান সিরোতে ইন্টার মিলান ও বরুসিয়া মনচেনগ্লাডবাচ ২-২ গোলে ড্র করেছে। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল করার পর ম্যাচের শেষের দিকে দ্বিতীয় গোল করে সমতা ফেরান এই বেলজিয়ান তারকা। এর মাঝে রেমি বেনসেবাইনি পেনাল্টি থেকে গ্ল্যডবাচের হয়ে সমতা ফেরানোর পর জোনাস হফম্যান ৮৪ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন।

আমাস্টারডামে গ্রুপ-ডি’র প্রথম ম্যাচে ভার্জিল ফন ডাইককে ছাড়া লিভারপুল কোনরকমে ১-০ গোলে স্বাগতিক আয়াক্সকে পরাজিত করেছে। হাঁটুর ইনজুরির কারনে ফন ডাইকের মৌসুম শেষ হয়ে গেছে। কিন্তু রেডস বস জর্গেন ক্লপের দল ঠিকই প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে। ৩৫ মিনিটে সাদ্রি মানের শট ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে জড়ান নিকোলাস টাগলিয়াফিকো। আর আত্মঘাতি এই গোলেই আয়াক্সের পরাজয় নিশ্চিত হয়। ক্লপ বলেছেন, ‘এটা আমদের ফুটবলের ঝলক নয়। কিন্তু আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম এবং ম্যাচ শেষে সেটা পেয়েছি।’

আগামী সপ্তাহে মিডজিল্যান্ডকে আতিথ্য দেবার ম্যাচটিতে নিজেদের স্বাভাবিক খেলা ফিরিয়ে আনার আশা করছে ২০১৯ ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা। ড্যানিশ দল মিডজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে বুধবার আটালান্টার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।

ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পোর্তোর বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে লুইস ডিয়াজ দুর্দান্ত গোলে ১৪ মিনিটে পোর্তোকে এগিয়ে দিয়েছিল । ২০ মিনিটে সার্জিও এগুয়েরো পেনাল্টি থেকে সমতা ফেরান। ৬৫ মিনিটে ইকে গুনডোগানের ফ্রি-কিক থেকে এগিয়ে যায় সিটিজেনরা। ৭৩ মিনিটে বদলী খেলোয়াড় ফেরান টরেস দুর্দান্ত গোলে সিটির জয় নিশ্চিত করেন।

গ্রুপ-সি’র আরেক ম্যাচে মিশরীয় বদলী খেলোয়াড় আহমেদ হাসানের স্টপেজ টাইমের গোলে অলিম্পিয়াকোস ১-০ গোলে মার্শেইকে পরাজিত করেছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জুন 17, 2026
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
Latest News
মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa