Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে গান গাইলেন মেয়র আতিক
জাতীয় স্লাইডার

প্রধানমন্ত্রীকে নিয়ে যে গান গাইলেন মেয়র আতিক

By Sibbir OsmanFebruary 19, 20232 Mins Read

প্রধানমন্ত্রীকে নিয়ে যে গান গাইলেন মেয়র আতিক

জুমবাংলা ডেস্ক: রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কালশী বালুর মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করেন। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন তিনি।

আনুষ্ঠানিকতার শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঞ্চে বক্তব্যের এক পর্যায়ে সরকারপ্রধানকে নিয়ে মেয়র আতিকের গাওয়া গানের কথাগুলো ছিল এরকম, ‘১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।’ গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
আতিক

Advertisement

এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজধানীবাসীর জন্য যোগাযোগব্যবস্থার আরেকটি মাইলফলক। মিরপুরের মানুষের জন্য এটা একটা আশীর্বাদস্বরূপ। প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়া ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। এর ফলে মিরপুর থেকে ১০-১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়। সড়ক, ফুটপাত এবং ড্রেনের উন্নয়নকাজও করা হয়েছে।

ফ্লাইওভার নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭৫৫ একর।

ডিএনসিসির কালশী ফ্লাইওভারের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ফ্লাইওভারসংলগ্ন সড়ক সম্প্রসারণ হলে ভাসানটেক এলাকার মানুষও ব্যাপকভাবে উপকৃত হবেন।

প্রকল্পের আওতায় রয়েছে চলন্ত সিঁড়িসহ দুটি ফুটব্রিজ নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, সাইকেলের জন্য আলাদা লেন, ছয়টি বাস বে ও যাত্রীছাউনি, আরসিসি ড্রেনসহ দুই মিটার চওড়া ফুটপাত (উভয় পার্শ্ব), অযান্ত্রিক যানবাহন লেন (উভয় পার্শ্বে) ও পাবলিক টয়লেট একটি। মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বর দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে নামার সুযোগ রয়েছে, ওঠা যাবে না।

১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস যুক্ত হচ্ছে বিআরটিসির বহরে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa