Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রীর কাছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের আকুতি
জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের আকুতি

By Saleh MohammadSeptember 6, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ আট দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা। দাবি বাস্তবায়নে দেশের ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ৩০ সেপ্টেম্বর স্মারকলিপি দেবেন তারা।

প্রধানমন্ত্রীর কাছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের আকুতিশুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরামের ব্যানারে তারা এ সংবাদ সম্মেলন করেন।

ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু একটি শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত। তাই চলমান জীবন বাস্তবতার নিরীখে প্রজাতন্ত্রের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কিছু সমস্যার নিরসনের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আট দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আগামী ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো।’

Advertisement

আট দফা দাবিগুলো হলো- ২০১৫ সালে দেয়া অষ্টম পে-স্কেল সংশোধনসহ গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমানভাবে নির্ধারণ, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং ২০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিত করা, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী নির্ধারণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্য মূল্যে মানসম্মত রেশন ও শতভাগ পেনশন আগের মতো বহাল রাখা, সচিবালয়ের মতো পদবী ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরন ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa