Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই: আল্লামা বাবুনগরী
রাজনীতি

প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই: আল্লামা বাবুনগরী

By Saiful IslamApril 2, 20213 Mins Read

প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই: আল্লামা বাবুনগরী

Advertisement
জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি। পাশাপাশি আমরা দেশের মানুষকেও ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিহত করে শান্তিশৃঙ্খলা রক্ষা করি। আমাদের আন্দোলন, মিটিং-মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে; যা চলতেই থাকবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি-দাওয়া পেশ করা এবং মিছিল-মিটিং করার স্বাধীনতা আমাদের আছে- এমনটা দাবি করে আল্লামা বাবুনগরী বলেন, ওই স্বাধীনতা নিয়ে মোদিবিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের ওপর গুলি করার কোনো অধিকার পুলিশের নাই। কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয়, সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই ওসি এখানে থাকতে পারে না। সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কী?

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া।

এতে বক্তব্য দেন- ‘হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, সহ-সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, হাটহাজারী উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাবিব উল্লাহ হাবিব প্রমুখ।’

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পৌর সদরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে অবস্থান নেয়। তাছাড়া সমাবেশ পূর্ববর্তী জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সংযুক্ত কাচারী সড়কে পুলিশ বেষ্টনী তৈরি করে যান ও জন চলাচল বন্ধ করে দেয়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উক্ত মহাসড়ক বন্ধ থাকায় মহাসড়কটি ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa