স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে উপভোগ না করলেও বাসা থেকে দেখেছেন। তার নজর এড়ায়নি ম্যাচের কোনো একটি দৃশ্যে। ম্যাচ চলাকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন করে লিটন-মুশফিককে জানিয়েছেন অভিনন্দন। দুর্দান্ত ক্যাচ ধরায় পুরস্কৃত করতে চেয়েছেন মাহমুদুল হাসান জয়কে।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সময় পান ছুটে যান খেলার মাঠে। তবে করোনা পরিস্থিতিতে তার মাঠে ছুটে যাওয়া হয়নি। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে না হয়ে ঢাকায় হলে হয়তো জাতীয় পতাকা হাতে গ্যালারিতে দেখা যেত শেখ হাসিনাকে।

মাঠে ছুটে যেতে না পারলেও ক্ষণে ক্ষণে বিসিবি সভাপতিকে ফোন করে নিয়েছেন খবর। পারফরমারদের অভিনন্দন জানানোর পাশাপাশি ইচ্ছা প্রকাশ করেছেন পুরস্কৃত করার।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮৮ রানে হারায় বাংলাদেশ। লিটনের ১৩৬ ও মুশফিকের ৮৬ রানের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ বড় সংগ্রহ পায়। দুজনে তৃতীয় উইকেটে ২০২ রানের রেকর্ড জুটিও গড়েন। লাল-সবুজের প্রতিনিধিদের ৩০৬ রানের জবাবে ২১৮ রানে থেমেছে আফগানদের ইনিংস। ফলে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগার বাহিনী।

এদিকে প্রথম ম্যাচের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেছেন পাপন। খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’

ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে দারুণ একটি ক্যাচ ধরেন পরিবর্তিত ফিল্ডার মাহমুদুল হাসান জয়। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মুজিব-উর রহমানের শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। সেটি লুফে নিয়ে বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিলেন জয়। পরে তা হাওয়ায় ভাসিয়ে নিজের ভারসাম্য ফিরিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দী করেন তিনি।

ক্যাচ দেখে জয়কে পুরস্কৃত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এ কথা জানিয়ে পাপন বলেন, ‘পরে যখন ফোন করলেন- বলেছেন, শেষে কষ্ট করে ক্যাচ ধরলো ওর নামটা কী? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে। মানে তিনি পুরাটা সময় খেলা দেখেছেন। দারুণ উপভোগ করেছেন।’

এক জয়ে টাইগারদের দুই কীর্তি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.