Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 22, 2022Updated:July 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তির বিভিন্ন সৃজনশীল প্রকল্প ও উদ্যোগের ফলে ২০৪১ সালের মাঝে বাংলাদেশ একটি মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে। সরকারের গৃহিত শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন প্রশিক্ষণের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। হবিগঞ্জে প্রকল্পের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে সেখানেই দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্পে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে উপকৃত হবে হবিগঞ্জবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ : পলক
ফাইল ছবি
Advertisement

আজ সকালে হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর মৌজায় শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর নামে জেলা প্রশাসন কতৃক হস্তান্তরকৃত ৭.১২ একর খাসভূমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে তথ্য ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে স্বক্ষম হয়েছি। শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার, শেখ রাসেল ডিজিটাল সেন্টার ও হাইটেক পার্ক প্রকল্পের মাধ্যমে আমরা দেশকে প্রযুক্তি শিক্ষায় একধাপ এগিয়ে নিতে স্বক্ষম হয়েছি। আমরা ২০২৫ সাল নাগাদ আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বর্তমানে দেশে ৩শ’ স্কুল অব ফিউচার ও ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫ সাল নাগাদ আরো ২৭ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩শ’ স্কুলস অব ফিউচার স্থাপন করা হবে।

শেখ কামাল তথ্য ও প্রযুক্তি (আইটি) প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাইম ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন আরাফাত রানা প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

July 12, 2026
PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

July 12, 2026
বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

July 12, 2026

Latest News

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

PM flood

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন : মাহদী আমিন

বৃষ্টি কমার বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa