Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পেয়েছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন এ সাংবাদিক।

আর সেজন্য সরকারের সচিবের পদমর্যাদা, মাসে ৭৮ হাজার টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও সাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব থেকে ডাক পাওয়ার খবর সাংবাদিক শফিকুল আলম সোমবার (১২ আগস্ট) রাতে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।

তিনি লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হতে বলেছেন। তাকে এবং জাতির সেবা করতে পারার জন্য সম্মানিত বোধ করছি।

গত ২০ বছর এএফপিতে কাজ করার কথা তুলে ধরে তিনি বলেন, আমার ২০ বছরের নিয়োগদাতা প্রতিষ্ঠান এএফপিও চায় যেন আমি তাদের সাথে থাকি। তারা (এএফপি টিম) একটি বড় পরিবার। তারা আমাকে এত বছর ধরে এমনভাবে সাহায্য করেছে, যেমনটা একজন বাবা তার সন্তানের জন্য করে।

তারপরও প্রেস সচিবের ‘চ্যালেঞ্জিং’ দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন শফিকুল।

বাংলাদেশ অবজারভারে ক্রীড়া সাংবাদিক হিসেবে শফিকুলের সাংবাদিকতা জীবনের শুরু। সাড়ে সাত বছর ক্রীড়া সাংবাদিকতার পর বাণিজ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আড়াই বছর সেখানে কাজ করে ২০০৫ সালে এএফপিতে যোগ দেন। এএফপিকে প্রথম সাত বছর করেসপন্ডেন্ট হিসেবে এবং পরে ঢাকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি করা শফিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক।

নিউইয়র্ক দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ড. ইউনূস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.