
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান।
কী কারণে সাক্ষাৎ চেয়েছিলেন সে বিষয়ে কথা বলেননি তিনি। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।
শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।
হলফনামায় শাহজাহান ওমর জানিয়েছেন, ফৌজদারি কোনো মামলায় অভিযুক্ত নন তিনি। যদিও নির্বাচনে অংশ নেওয়ার আগে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



