
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদের কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, সাদেক খান এমপি, বায়রার সভাপতি বেনজীর আহমেদ এমপি, মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
বৈঠকে বক্তারা সুষ্ঠু ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী কর্মী সংগ্রহের জন্য বায়রা কর্তৃক নিয়োগকৃত ও দায়িত্বপ্রাপ্ত এজেন্ট-সাব এজেন্টদের রেজিস্ট্রিকরণের বিষয়ে বায়রা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও বক্তারা দুষ্টু দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে অভিবাসী আইন ও মানব পাচার প্রতিরোধ আইনের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। কর্মীদের বিদেশ গমন আরও সহজ করতে আগামী বৈঠকে বাংলাদেশ বিমানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রী কমিটির সভাপতি ও সদস্যদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত শেখ মুজিব : এ নেশনস ফাদার বইয়ের কপি তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



