Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রবাসী ভোটারদের নিবন্ধনে ৪ দেশে যাচ্ছে নির্বাচন কমিশন
জাতীয় স্লাইডার

প্রবাসী ভোটারদের নিবন্ধনে ৪ দেশে যাচ্ছে নির্বাচন কমিশন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করতে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্য যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খবর ইউএনবি’র।

নির্বাচন কমিশন

Advertisement

প্রবাসীদের নিবন্ধনে পাইলট প্রকল্পের অংশ হিসেবে এর আগেও কমিশন তাদের একটি দলকে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতও ছিল কমিশন। কিন্তু সিঙ্গাপুর সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তা সম্ভব হয়নি বলে জানান তারা।

এদিকে সিঙ্গাপুর সরকার থেকে এখনো অনুমতি না পাওয়ায় কমিশন অন্য চারটি দেশে খুব শিগগিরই প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘আমরা সিঙ্গাপুরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি এবং তাদের সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছি। এরমধ্যে আমরা আরও চারটি দেশে- সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্য যাওয়ার পরিকল্পনা নিয়েছি।’

‘আগামী ১৫ দিনের মধ্যে আমরা ওই চারটি দেশে যাবো’ উল্লেখ করে সাইদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনে ২০২০ সালের মধ্যে ৫০টি দেশে যাবো আমরা।’

তিনি ইউএনবিকে বলেন, প্রবাসীদের থেকে অনলাইনে আবেদনপত্র নেয়ার আগে কমিশন ওই চারটি দেশের বাংলাদেশ মিশনের সাথে ভিডিও কনফারেন্সের আয়োজন করবে।

জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক আরও বলেন, ইসি বিশ্বের প্রায় সব দেশে যাবে না, কারণ বাস্তবে প্রায় ৫০টি দেশকে কেন্দ্র করেই প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন।

‘তবে অন্য দেশে (৫০টি দেশের বাইরে) অবস্থানরত বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশে গিয়ে ভোটার হতে পারবেন, যেখানে বাংলাদেশ কমিশন তাদের ভোটার হিসাবে তালিকাভুক্ত করার জন্য ডেস্ক খুলবে,’ যোগ করেন তিনি।

জানা যায়, ভোটার হতে ইচ্ছুক প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পরে আবেদনে দেয়া তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র শাখা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠাবে। যাতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ভোটার হতে না পারে।

যাচাই-বাছাই হওয়ার পর নির্বাচন কমিশনের দল ওই দেশগুলোতে আবার গিয়ে প্রবাসীদের বায়োমেট্রিক- আঙুলের ছাপ নিবে। যেখানে অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (এএফআইএস) ব্যবহার করা হবে। তারপরে অনুমোদন প্রাপ্ত ভোটারদের এনআইডি কেন্দ্রীয় সার্ভারে অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয় পরিচয়পত্র শাখার কর্মকর্তারা জানান, প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনের মাধ্যমে প্রবাসীদের স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করা হবে।

ইসি সূত্রে জানা যায়, প্রবাসীরা যে কোনো স্থান থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি, কমিশনও ফরম পূরণের ক্ষেত্রে সহায়তা দেয়ার জন্য মিশনগুলোতে হেল্পডেস্ক স্থাপন করবে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৯ (সেপ্টেম্বর) পর্যন্ত ১ কোটি লাখ ২৬ লাখ ৬৯ হাজার ৩৮৯ জন কর্মী বিদেশে গেছেন। যাদের মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করছেন সৌদি আরব, ইউএই, ওমান, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, কুয়েথ ও বাহরাইনে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa