Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী
জাতীয় স্লাইডার

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

By Arif ArmanFebruary 22, 20262 Mins Read

মবকে পৃষ্ঠপোষকতা করে

Advertisement
প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে। তবে দেশে আর মব প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকেও সচেতন থাকতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজনৈতিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা আন্দোলন করেছি– এটা কোনো পেশা নয়। আমাদের আন্দোলন বাধ্য করা হয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের বিরুদ্ধে কেউ আন্দোলনের সুযোগ পায়।

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই কার্ড বিতরণ শুরু হবে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছাতে পারলে নারীরা পরিবারে আরও ক্ষমতায়িত হবেন।

শিল্পকলা একাডেমি মিলনাতয়নে সভা শেষে বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যন্ত্রী। সেখানে তিনি বলেন, যুগের সঙ্গে গণমাধ্যম পরিবর্তন হচ্ছে। গণমাধ্যমকে আধুনিক করতে সাংবাদিকদের মতামত চান মন্ত্রী।

শিল্পকলা মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, নুরুল আলম ফরিদ, এবায়দুল হক চাঁন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    পুলিশ

    গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

    July 1, 2026
    Thana

    নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

    July 1, 2026
    সরকারি চাকরিজীবী

    সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

    July 1, 2026

    Latest News

    পুলিশ

    গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

    Thana

    নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

    সরকারি চাকরিজীবী

    সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

    এইচএসসি ও সমমান পরীক্ষা

    বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

    A-chalan

    আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

    তথ্যমন্ত্রী

    সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

    Court

    অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

    আনসার সদস্য

    ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েন

    তথ্যমন্ত্রী

    নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে : তথ্যমন্ত্রী

    CTG

    চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa