Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। যেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি ঢাকা সেক্টর কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে-পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এর আগে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছিল ইসি।

জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.