Advertisement
স্পোর্টস ডেস্ক : নারী টি২০ বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা নারী দল আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করতে পেরেছে।

টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ নারী দল। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলেছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। তবে ৮ ওভারে ৬৫ রান তুললেও ৩ উইকেট হারায় তারা।

হাসিনি পেরেরা ও নিলাক্ষিকা সিলভা চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। এতেই বড় সংগ্রহের ভিত পেয়েছে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৩ রান করে তারা।

হাসিনি ৩৯ বলে ৩ চারে ৪৩ ও নিলাক্ষিকা ২৩ বলে ৪ চারে ৩০ রান করেন। স্বর্ণা আক্তার ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৮ বলে ১ চারে সর্বোচ্চ ৩০ ও দিশা বিশ্বাস ১৬ বলে ৪ চারে ২৫ রান করেন।এছাড়া নতুন মুখ তাজ নেহার ১৪ বলে ২ চারে ১৬ রান করেন। শ্রীলঙ্কার সুগন্দিকা কুমারী ৩টি ও ইনোশি ফার্নান্দো ২টি উইকেট নেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.