Untitled-18-1
মাহমুদুল্লাহ।
Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে খেলা দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ঝড় তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার (২৮ অক্টোবর) লাল দলের হয়ে খেলা মাহমুদুল্লাহ ৮১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। তার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে লাল দল। এ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হাড়িয়ে ১৩১ রান করতে সমর্থ হয় সবুজ দল। অন্যদিকে, সবুজ দলে হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শান্ত। সেই হিসেবে ১১ রানের জয় পায় লাল দল।

কয়েক দিন আগে জাতীয় ক্রিকেট লিগেও ব্যাটিংয়ে সাফল্যের ছাপ রেখেছিলেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামার আগে এমন ইনিংস খেলে ভালো কিছু করারই ইঙ্গিত দিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি। তবে মাহমুদুল্লাহ ঝড় তুললেও বোলারদের ঘূর্ণিতে কূপোকাত হয়েছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন দাশ। এ তিনজনের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হয়েছে টাইগারদের ভারত সফরের অফিসিয়াল প্রস্তুতি ক্যাম্প।

এখন ভারত সিরিজকে সামনে রেখে আবার নতুন করে দল ঘোষণা করা হবে। তবে আগের ঘোষিত স্কোয়াড থেকে বাদ দেয়া হবে না কাউকে। ইনজুরির কারণে পেসার সাইফুদ্দিন ও ব্যক্তিগত কারণে সফর থেকে নাম প্রত্যাহার করা তামিম ইকবালের পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
এদিকে খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে ব্যস্ত থাকলেও সোমবার মিরপুরের ক্রিকেটপাড়ায় ছিল উত্তেজনা। সোমবার সকালে একটি জাতীয় দৈনিকে খবর চাউর হয়, সাকিব আল হাসান ভারত সফরে নাও যেতে পারেন। সারাদিন গুঞ্জন ছিল, সাকিব ভারতে যাবেন না। এটির পরই সবার নজর চলে যায় এই ব্যাপারটির দিকে। তবে প্রথমদিনের মতো দ্বিতীয় দিনও মাঠে উপস্থিত ছিলেন না সাকিব। যা দর্শকদের ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে তিনি যাবেন কী যাবেন না, এ ব্যপারে বিস্তারিত কিছু জানাননি কেউই।

এমনকি শোনা গেছে, কোনো কারণে যদি সাকিব না যান তাহলে বিকল্প ভেবে রেখেছে বিসিবি। টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে মোসাদ্দেকের হাতে। আর টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করতে হতে পারে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহকে। যদিও সবখবরই ছিল উড়ো উড়ো। তা ছাড়া সোমবার সন্ধ্যায় বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খান জানিয়েছেন, আগামীকাল (আজ) সন্ধ্যায় সবার সামনে সবকিছু পরিষ্কার করা হবে।

তবে ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন লেজেগোবরে অবস্থা আসলে দেশের ক্রিকেটের জন্যই অমঙ্গলকর। সাকিবের নেতৃত্বে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে যায়। সেটির সমাধান হলেও আবার গ্রামীণফোনের সঙ্গে সাকিবের ব্যক্তিগত চুক্তি নিয়ে আবার গরম হয়ে উঠে ক্রিকেটাঙ্গন।

এদিকে আজ পুরোটা সময় বিশ্রাম দেয়া হয়েছে ক্যাম্পে থাকা প্রত্যেক ক্রিকেটারকে। আগামীকাল ভারতের উদ্দেশে উড়াল দেয়ার আগে সবকিছু গুছিয়ে নেয়ার জন্য ক্রিকেটারদের ছুটি দেয়া হয়। সব কিছু ঠিকঠাক থাকলে কাল দিল্লির উদ্দেশে উড়াল দেবেন ক্রিকেটাররা। সেখানে আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। ৭ নভেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর নাগপুরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির পর ১৪ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২২ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.