Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রাচীন এই ঈদগাহ ঘিরে বাড়ছে কৌতূহল, কবে নির্মিত কেউ জানেন না
জাতীয় ধর্ম বিভাগীয় সংবাদ

প্রাচীন এই ঈদগাহ ঘিরে বাড়ছে কৌতূহল, কবে নির্মিত কেউ জানেন না

By Hasan MajorOctober 10, 20242 Mins Read

প্রাচীন এই ঈদগাহ ঘিরে বাড়ছে কৌতূহল, কবে নির্মিত কেউ জানেন না

Advertisement
রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে : কয়েক ফুট উঁচু মসজিদ ঘরের মতো দেখতে। তাতে প্রবেশদ্বারের মতো তিনটি দরজা কাটা। কিন্তু সেগুলো দরজা নয়। কারণ, এর ভেতরে ঢোকা যায় না। পেছনে শুধুই দেয়াল। একটু সরে সবার ডানপাশে একটি ছোট্ট কুঠুরি। ওপরে গম্বুজ। এটির ভেতরে ঢোকা যায়।

এটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া ঈদগাহ’র সামনের স্থাপনা। তবে কারা এটি কবে তৈরি করেছেন– এলাকার কেউ বলতে পারেন না। সরকারিভাবেও কেউ কখনো এটি দেখতে আসেননি। ফলে স্থাপনার চুন-সুরকি খসে পড়েছে কবেই। পরিত্যক্ত প্রাচীরের ওপর গজিয়েছে লতাগুল্মের ঝোঁপ।

স্থানীয় লোকজন জানান, তাঁরা বংশানুক্রমিকভাবে এই স্থাপনার সামনে ইদের নামাজ পড়ে আসছেন। স্থাপনাটি কীসের ধ্বংসাবশেষ তাঁরা জানেন না। তাঁদের বাপ-দাদারাও এর কথা বলতে পারেননি।

কেউ কেউ দাবি করলেন, স্থাপনাটি রাতারাতি এখানে তৈরি হয়েছে। কেউ এটি গড়েননি।

ইদগাহটি দেখাশোনার দায়িত্ব পালন করে স্থানীয় কয়ারপাড়া মসজিদ কমিটি। এই কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ রব মিয়া।

এম এ রব বলেন, তাঁরা শুনেছেন, প্রাচীরের মতো দেখতে স্থাপনাটি আরও অনেক উঁচু ছিল। ভূমিকম্পের ফলে এটির উচ্চতা কমে গেছে। পাশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত সৌর মসজিদেও এমন উঁচু প্রাচীর দেখা যায়। তাই তাঁদের ধারণা, এটি মোগল আমলে তৈরি।

এলাকার কয়েকজন জানান, এই ইদগায় অনেক লোক মানত করেন। প্রায় প্রতিদিনই এখানে কেউ না কেউ খিচুড়িসহ নানা পদের সিন্নি দেন।

প্রাচীন এই ঈদগাহ ঘিরে বাড়ছে কৌতূহল, কবে নির্মিত কেউ জানেন নাকোষাধ্যক্ষ এম এ রব বলেন, তিনি লোকজনকে এখানে সিন্নি দেওয়ার কারণ জিজ্ঞেস করেছিলেন। লোকজন জানিয়েছেন, এখানে মানত করলে তা পূরণ হয়। সে কারণে মানত পূরণ করতে তাঁরা এখানে আসেন।

সম্প্রতি গিয়ে দেখা যায়, তিনপাশে ফসলের মাঠ। একদিকে রাস্তা। সড়কের ঠিক পূর্ব পাশেই পরিত্যক্ত স্থাপনাটি। এর চুনসুরকি খসে ইট বেরিয়ে গেছে। ডানপাশের ছোট কুঠুরিটির ভেতর কিছু বাঁশ-বালতি রাখা। প্রাচীর দখল করে ঝোঁপঝাড় তৈরি করেছে লতাগুল্ম।

ঢাকা থেকে আসা বন্ধুকে নিয়ে স্থাপনাটিতে ঘুরতে এসেছিলেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহওয়াজ কবির।

শাহওয়াজ বলেন, ‘এসব স্থাপনা অনেক কালের সাক্ষ্য বহন করছে। এগুলো প্রাচীন বাংলার ঐতিহ্য। আমাদের সম্পদ। এসব স্থাপনা রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে।’

গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলার সরকারি তথ্য বাতায়ন ঘেঁটে দেখা যায়, এই স্থাপনাটি সম্পর্কে কোথাও কিছু নেই।

এ বিষয়ে এম এ রব বলেন, এখানে কখনো কোনো সরকারি কর্মকর্তা তাঁরা আসতে দেখেননি। হয়ত তাঁরা জানেনই না। কিন্তু সরকারিভাবে ঐতিহ্যটি দেখভাল করা দরকার। তাঁরা স্থাপনাটি সামাজিকভাবে সংস্কার করতে চান। কিন্তু এই কাজ করার মতো লোকের অভাব রয়েছে। ঐতিহ্যটি ধরে রেখে কীভাবে এটি সংস্কার করা যায়, সে বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে।

১ কেজি মিষ্টি কুমড়া ৮০ টাকা দিয়ে কিনে খেতে হবে কল্পনাও করিনি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026
OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

June 25, 2026

Latest News

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa