
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘গতকাল রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্য নিহত এবং বহু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। এ সহিংসতায় রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনমনে আতঙ্ক তৈরির ঘটনা ঘটেছে যা কোনভাবেই কাম্য নয়।’
তিনি নিহত পুলিশ সদস্যের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।
বিরোধীদলীয় নেতা সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



