জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে পাথরবাহী মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সং ঘ র্ষের ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন।

ফ্লাইওভারে মোটরসাইকেল দু র্ঘ ট নায় বান্ধবীসহ প্রাণ গেল ছাত্রলীগ নেতার

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।

জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন জানান, ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী।

উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দু র্ঘ ট নায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.