Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে চার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও
জাতীয়

যে চার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও

By Sibbir OsmanSeptember 1, 2019Updated:September 1, 20192 Mins Read

জুমবাংলা : বেতন বৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা।

যে চার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও
প্রাথমিক শিক্ষা অধিদফতর। ছবি: সংগৃহীত
Advertisement

রবিবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দফতরি কাম প্রহরীরা সমবেত হয়ে অধিদফতর ঘেরাও করেন।

তাদের চার দফা দাবি হচ্ছে- দফতরি কাম প্রহরীদের পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, আইনানুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন এবং সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা।

পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এএফএম মঞ্জুর কাদির তাদের এসব দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মস্থলে ফিরে যান।

আন্দোলকারীরা জানান, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার দফতরি কাম প্রহরী রয়েছে। সরকারি বিদ্যালয়ে চাকরি করেও তারা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছে না। এ ছাড়া দিনে দাফতরিক কাজ আর রাতে পাহারা দেয়ার কারণে ২৪ ঘণ্টায় কাজের মধ্যে থাকতে হয়।

তারা বলেন, আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, নানাবিধ সমস্যার কারণে এবং চাকরি জাতীয়করণের জন্য ২০১৭ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। চলতি বছর ৩০ জুলাই আদালতের রায় আমাদের পক্ষে এলেও এ বিষয়ে অধিদফতর কোনো ব্যবস্থা নেয়নি।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত অধিদফতরে প্রায় পাঁচ হাজার দফতরি কাম প্রহরী সমবেত হন। তারা মাথায় ফিতা বেঁধে, ব্যানার নিয়ে সমবেত হয়ে দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকেন।

প্রায় দুই ঘণ্টা অবস্থান ও বিক্ষোভের পর অধিদফতরের মহাপরিচালক আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় আন্দোলনকারীরা এক মাসের আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa