Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল
জাতীয় স্লাইডার

প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 26, 2019Updated:December 26, 20192 Mins Read
প্রাথমিক সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আদালত পর্যন্ত গড়ানোর পর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত নির্দেশাবলীর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাতিল করে সম্প্রতি আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

যে নির্দেশাবলীর আলোকে বহিষ্কার করা হতো তার সংশ্লিষ্ট অনুচ্ছেদ রদ করায় এখন থেকে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের আর বহিষ্কার করা যাবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বলেন, ওই নির্দেশাবলী রহিত করে দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিক সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের আর বহিষ্কারের সুযোগ থাকল না।

পঞ্চমের সমাপনী নিয়ে সরকারি নির্দেশালীয় ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার কথা বলা ছিল।

Advertisement

এই অনুচ্ছেদের আওতায় পরীক্ষার কেন্দ্রে কোনও শিক্ষার্থী একে অন্যের সঙ্গে কথা বললে, অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে, অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করলে, উত্তরপত্র ছাড়া অন্যকিছুতে লিখে আনলে তাকে ওই বিষয়সহ অন্যান্য বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার অথবা পরীক্ষা বাতিল করা হতো।

ওই অনুচ্ছেদ বাতিল হলেও ক্ষুদে শিক্ষার্থীরা যেন কোনও অসাধুপন্থা অবলম্বন না করতে পারে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বসে করণীয় নির্ধারণ করবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

তিনি বলেন, আসলে ক্ষুদে শিক্ষার্থীরা নকল করে না বা এসব বোঝেও না। অনেক সময় অভিভাবকরা সন্তানদের বেশি নম্বর পাইয়ে দিতে অবৈধ পন্থা অবলম্বন করেন, অনেক সময় শিক্ষকরাও এসবের সঙ্গে জড়িয়ে পড়েন। মূলত এসব ঠেকাতে বহিষ্কার ছাড়া অন্য কি করা যায় সে বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে।

গত ১৭ থেকে ২৪ নভেম্বর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তর গত ১৯ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন আদালতের নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক।

এর পরিপ্রেক্ষিতে আদালত গত ২১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা ‘প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলীর ১১ নম্বর নির্দেশনা (যার আওতায় শিশুদের বহিষ্কার করা হয়েছে) কেন অবৈধ হবে না- তাও জানতে চায় আদালত।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর হাই কোর্ট আদেশ দেয়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বর মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন করে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে। ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর তাদের পরীক্ষার সূচি রয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa