Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় মামলার মূল আসামি মোঃ জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩০ জুন) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে শিউলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। গ্রেপ্তার আসামি জাকির হোসেন (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গচিয়া এলাকার বিলাল মিয়ার ছেলে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুবাই প্রবাসী মোঃ সোহানুর রহমান শুভর স্ত্রী মোছা. শিউলি খাতুন (২৩) প্রায় এক একমাস আগে গাজীপুর জেলার কোনাবাড়ী তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসা বেড়াতে যায়। সেখানে আসামি জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। গত ২৬ জুন আসামি মোঃ জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে ট্রেনযোগে নাটোরের লালপুরে ওই নিহত গৃহবধূর বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসে। নিহত প্রবাসীর স্ত্রীর সঙ্গে টাকা পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ বিষয় নিয়ে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে আসামি ভুক্তভোগীর গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যান। পরে নিহতের ভাই মো. রফিকুল ইসলাম লালপুর থানায় একটি মামলা করেন।

তিনি জানান, পরে নাটোর জেলা পুলিশের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলার মূল আসামি জাকির হোসেনকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক জোড়া রুপার নুপুর, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নাকফুল, জোড়া কানের দুল এবং রুপার একটি আংটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.