Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে যুবক
জাতীয় স্লাইডার

প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে যুবক

By Arif ArmanMay 4, 20262 Mins Read

মান ভাঙাতে

Advertisement

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনঃকষ্ট, প্রেমিকার মান ভাঙাতে এবং প্রেমিকাকে ফিরিয়ে আনতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করে মাদারীপুর জেলার শিবচরের হাসান শিকদার (২২) নামে এক যুবক। জীবন হননের জন্য ৪৬০ ফুট উঁচু এক বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে সে। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

রোরবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোরবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক ৪শ ৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে।

টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেন। এতে হাসান রাজি হননি।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। এভাবে দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উঁচু টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, ‘সন্ধ্যার পর ওই যুবককে উঁচু টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রেম টিকিয়ে রাখতে কৌশল অবলম্বন করেছেন ওই যুবক।’

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উঁচু থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    July 16, 2026
    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    July 16, 2026
    ইসি

    খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

    July 16, 2026

    Latest News

    নতুন ভোটার

    নতুন ভোটার হওয়ার সুযোগ

    সরকারি কর্মকর্তা

    সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

    ইসি

    খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

    Salman F Rahman

    চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

    Atok

    জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

    সেনাপ্রধান

    দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

    ডিএমপি

    জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

    হাইকোর্ট

    তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

    জ্বালানি তেলের মজুত

    জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

    স্বরাষ্ট্রমন্ত্রী

    কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa